বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯

ভাল থাকো তুমি

বিষ যদি বিষাক্ত হয়
বিষই সই।
আমার রক্তে,
তোমার অপরাধের বিষ
নিলেম পুরোটাই।

ভাল থাকো তুমি।
♥♥

ঐ চাঁদ

ঐ চাঁদ তারাময়
আকাশ তোমায় দেখায়
তুমি কি দেখ আমায়

_________
শুভ সন্ধ্যা
০৪ অক্টোবর, ২০১৯। 

ছোট ছোট স্বপ্ন বুনি

ছোট ছোট স্বপ্ন বুনি
কাঁশবনে ফেরি করি
তুই মোর স্বপ্ন নিবি?।।

ছুঁয়ে দে আমায়
ফুটবে সেই ফুল
ভিজে যাবে মন
উড়বে স্বপ্ন হৃদয়।

তুই আসিস কাঁশবনে
দেব জোৎস্নাময় রাত
তারায় স্বাগত আলো
তোর দেহ ছুবে স্বর্গ।



শুভ বিকেল
২৭ সেপ্টেম্বর, ২০১৯

ভালোবাসা কড়া নাড়ে

যখন কারো চোখ ভালো লাগে
যখন কারো কথা ভালো লাগে
যখন মন কারো চিন্তায় মগ্ন থাকে
যখন কারো হাত স্পর্শে স্বপ্ন জাগে
যখন কারো ভাষা নকলে ইচ্ছা জাগে
যখন কারো মন ছুয়ে যেতে ইচ্ছে করে...

ভালোবাসা তখন কড়া নাড়ে
ভালোবাসার বীজ বুনে হৃদ মাঝারে...


লীনার জন্মদিনে



#জন্মদিন_শুভদিন
      - ছদরুল উলা।

রেজাভাইয়ে ভাবছে বসে--
''কি করি এই দিনে
জীবন আমার পূর্ণ যার
ভালবাসার ঋণে!

যার কোলেতে জন্ম নিল
সোনা-মানিক রাকিন
যার হাসিতে ঝলমলানো
আমার পুরো সাকিন!

শাড়ি-চুড়ি-গয়নাগাটি
আর কি কি যায় কিনা
আর কি পেলে খুশি হবে
রাকিনের মা লিনা?''

এমনতর ভাবনা কত
বাজায় খুশির বীণ
একটিমাত্র সোনা বউয়ের
আজকে জন্মদিন!

ভেবে ভেবে রেজা ভাইয়ের
ত্রাসে কাঁপে গাত্র
পত্নীপ্রেমের অনুরাগে
ঘুমায়নি কাল রাত্র!

অবশেষ রাখিন এসে
বললো ''বাবা এসো
আমার মায়ের জন্মদিনে
যত পার হেসো

মস্তবড় কেক কিনেছি
রকমারি খাবার
বসে বসে ভাবছো কেন
নেই যে সময় ভাবার!''

ছেলের অমন কাণ্ড দেখে
বাবার মুখে হাসি
জন্মদিনের খুশির জোয়ার
বইছে রাশি রাশি

সবাই মিলে গেয়ে চলে
জন্মদিনের গান
আমৃত্যুকাল সুখ-শান্তি
থাকুক বহমান।
------------------------------♥
পুনশ্চ: বন্ধুপত্নী লিনা ভাবীর জন্মদিনে শুভকামনা-----
"শুভ শুভ শুভ দিন
লিনা ভাবীর জন্মদিন
রাকিনের মা'র জন্মদিন
শুভ শুভ শুভ দিন।"

অসাধারণ কবিতায় কৃতজ্ঞতা:
গুরুজী কৃৃতজ্ঞতা
অপূর্ব কবিতা
অনবদ্য কথামালা
ধন্যবাদ দিলেম বুক ভরা।
-রেজা। 

সুন্দরী রাজশাহী

ভালোবাসায় ভরপুর স্মৃতি
আনন্দঘন সুন্দরী রাজশাহী

বৃষ্টির স্বাধীনতা

বৃষ্টিতে ভিজলো ছাদ ও কবুতর
হেথায় ছিলোনা কোনো বর্ষা প্রটেক্টর,
মনের গহীন কোনে পরশ পায় বর্ষার পানি
ঝুম বৃষ্টির প্রটেক্টর হৃদয়ে কতটা, তাকি জানি?


আমার বন্ধুত্ব, সাজুর অপারে চলা যাওয়া

বন্ধু সাজুর (ছবিতে মাঝে) অকাল প্রয়াণে স্মৃতিচারণা কবিগুরু'র ভাষায়-
"বন্ধুত্ব আটপৌরে, ভালবাসা পোষাকী। বন্ধুত্বের আটপৌরে কাপড়ে দুই-এক জায়গায় ছেড়া থাকিলেও চলে, ঈষৎ ময়লা হইলেও হানি নাই, হাটুর নীচে না পৌছিলেও পরিতে বারণ নাই। গায়ে দিয়া আরাম পাইলেই হইল। কিন্তু ভালবাসার পোষাক একটু ছেড়া থাকিবে না, ময়লা হইবে না, পরিপাটি হইবে। বন্ধুত্ব নাড়াচাড়া টানাছেড়া তোলাপাড়া সয়, কিন্তু ভালবাসা তাহ সয় না।"

আমার সফরসঙ্গী

প্রতিদিনের বিশ্বস্ত বন্ধু
ছবির ভিতরে ছবিতে অনন্য

টাইটানিক- এর কথা....

টাইটানিক- এর কথা....

এ জাহাজে ভিআইপি ও উচ্চ শ্রেণির লোকদের উপরে উঠতে সহজ সিড়ি দেয়া হয়....
নিচু শ্রেণি লোকদের যুদ্ধ করে টিকেট কেটেও মারামারি করে উঠতে হয়...!

আবার যখন জাহাজ ডুবে...
তখন উচ্চ শ্রেণির যাত্রিদের নৌকো করে পার করা হয়....
আর নিচু শ্রেণির মরণের ইতিহাস সবার জানা...!

যতদিন বৈষম্য রবে
ততদিন টাইটানিক ডুববে