বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯
বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
অপেক্ষা
<---- অপেক্ষা ---->
"অপেক্ষা" শব্দের সংগে কষ্টের যোগ করলে,
যে শব্দটি পাওয়া যায় তাতে সুখ নেই।
"অপেক্ষা" শব্দের সংগে আনন্দের যোগ থাকলে,
সে অপেক্ষায় ক্লান্তি নেই।
কষ্ট যোগে অপেক্ষা
নাকি
আনন্দ যোগে অপেক্ষা?
তা নির্ধারণ করতে যদি তোমাকে বলি,
তুমি বাঁকা হাসি দিয়ে
বলবে অপেক্ষা, আমিও তো করি।
কতটা অপেক্ষায় রাখলে, আর অপেক্ষা মনে হবে না,
কতটা অপেক্ষায় থাকলে, আর অপেক্ষা করতে হবে না,
তা তো তুমিই বলতে পারো।
স্রোতের বিপরীতে অপেক্ষার সমুদ্রে আছি,
অথচ কারও কাছে অাক্ষেপ জানানোর উপায় কই।
-------------------------
২৭ অক্টোবর, ২০১৯
"অপেক্ষা" শব্দের সংগে কষ্টের যোগ করলে,
যে শব্দটি পাওয়া যায় তাতে সুখ নেই।
"অপেক্ষা" শব্দের সংগে আনন্দের যোগ থাকলে,
সে অপেক্ষায় ক্লান্তি নেই।
কষ্ট যোগে অপেক্ষা
নাকি
আনন্দ যোগে অপেক্ষা?
তা নির্ধারণ করতে যদি তোমাকে বলি,
তুমি বাঁকা হাসি দিয়ে
বলবে অপেক্ষা, আমিও তো করি।
কতটা অপেক্ষায় রাখলে, আর অপেক্ষা মনে হবে না,
কতটা অপেক্ষায় থাকলে, আর অপেক্ষা করতে হবে না,
তা তো তুমিই বলতে পারো।
স্রোতের বিপরীতে অপেক্ষার সমুদ্রে আছি,
অথচ কারও কাছে অাক্ষেপ জানানোর উপায় কই।
-------------------------
২৭ অক্টোবর, ২০১৯
রাতের সমুদ্রে...
যখন অশেষ কষ্ট আর ভালোবাসা ধারণ করা কঠিন,
তখনই কাউকে কষ্ট ও ভালোবাসা'র ভাগ দিয়ে দেয়া লাগে,
অথবা কারও কাছে জমা করা যদি যায়,
নিজেকে অনেক হালকা মনে হয়।
রাতের সমুদ্র তেমন একটি জায়গা আমার কাছে,
যাকে অশেষ কষ্ট আর ভালোবাসা দিয়ে আসা যায়।
রাতের সমুদ্রে ভালোবাসা আর কষ্ট উড়াই...
(রাতে কক্সবাজার কলাতলী বিচে, কিছু পূর্বে)
তখনই কাউকে কষ্ট ও ভালোবাসা'র ভাগ দিয়ে দেয়া লাগে,
অথবা কারও কাছে জমা করা যদি যায়,
নিজেকে অনেক হালকা মনে হয়।
রাতের সমুদ্র তেমন একটি জায়গা আমার কাছে,
যাকে অশেষ কষ্ট আর ভালোবাসা দিয়ে আসা যায়।
রাতের সমুদ্রে ভালোবাসা আর কষ্ট উড়াই...
(রাতে কক্সবাজার কলাতলী বিচে, কিছু পূর্বে)
ভাল থাকো তুমি
বিষ যদি বিষাক্ত হয়
বিষই সই।
আমার রক্তে,
তোমার অপরাধের বিষ
নিলেম পুরোটাই।
ভাল থাকো তুমি।
♥♥
বিষই সই।
আমার রক্তে,
তোমার অপরাধের বিষ
নিলেম পুরোটাই।
ভাল থাকো তুমি।
♥♥
লীনার জন্মদিনে
#জন্মদিন_শুভদিন
- ছদরুল উলা।
রেজাভাইয়ে ভাবছে বসে--
''কি করি এই দিনে
জীবন আমার পূর্ণ যার
ভালবাসার ঋণে!
যার কোলেতে জন্ম নিল
সোনা-মানিক রাকিন
যার হাসিতে ঝলমলানো
আমার পুরো সাকিন!
শাড়ি-চুড়ি-গয়নাগাটি
আর কি কি যায় কিনা
আর কি পেলে খুশি হবে
রাকিনের মা লিনা?''
এমনতর ভাবনা কত
বাজায় খুশির বীণ
একটিমাত্র সোনা বউয়ের
আজকে জন্মদিন!
ভেবে ভেবে রেজা ভাইয়ের
ত্রাসে কাঁপে গাত্র
পত্নীপ্রেমের অনুরাগে
ঘুমায়নি কাল রাত্র!
অবশেষ রাখিন এসে
বললো ''বাবা এসো
আমার মায়ের জন্মদিনে
যত পার হেসো
মস্তবড় কেক কিনেছি
রকমারি খাবার
বসে বসে ভাবছো কেন
নেই যে সময় ভাবার!''
ছেলের অমন কাণ্ড দেখে
বাবার মুখে হাসি
জন্মদিনের খুশির জোয়ার
বইছে রাশি রাশি
সবাই মিলে গেয়ে চলে
জন্মদিনের গান
আমৃত্যুকাল সুখ-শান্তি
থাকুক বহমান।
------------------------------♥
পুনশ্চ: বন্ধুপত্নী লিনা ভাবীর জন্মদিনে শুভকামনা-----
"শুভ শুভ শুভ দিন
লিনা ভাবীর জন্মদিন
রাকিনের মা'র জন্মদিন
শুভ শুভ শুভ দিন।"
অসাধারণ কবিতায় কৃতজ্ঞতা:
গুরুজী কৃৃতজ্ঞতা
অপূর্ব কবিতা
অনবদ্য কথামালা
ধন্যবাদ দিলেম বুক ভরা।
-রেজা।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)









